নিজস্ব প্রতিবেদক | ১০:০৪ পিএম, ২০২৫-০৮-১৩
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে চিৎমরম পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ মেডিকেল অফিসার ক্যাপ্টেন জামিল মো: আশিক রিয়াদ ও তার দক্ষ সহকর্মীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে মোট ১১৩ জন রোগী বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। এরমধ্যে ৯৫ জন পাহাড়ি জনগোষ্ঠীর এবং ১৮ জন বাঙালি রোগী ছিলেন।
উক্ত ক্যাম্পে চিৎমরম ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকা, যেমন - সীতাপাহাড় পাড়া, চাকুয়া পাড়া, পেকুয়া পুনর্বাসণ পাড়া, মক্কা ছড়ি পাড়া ইত্যাদি হতে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে আগমণ করেন।
স্থানীয় হেডম্যান, চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি স্বস্ত:স্ফূর্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভৌগোলিকভাবে কর্ণফুলী নদী ও পাহাড় দ্বারা বিচ্ছিন্ন চিৎমরম ইউনিয়নবাসীর জন্য সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
বাংলাদেশ সেনাবাহিনীর বরাতে জানা যায়, দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তোলার জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited