আলমগীর মানিক | ০২:০৮ এএম, ২০২৫-০৮-১৯
আলমগীর মানিক
রাঙামাটি শহরে মধ্যরাতে ইয়াবার আসরে হানা দিয়ে অন্তত ছয় মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলো ওয়াপদা কলোনীর বাসিন্দা কাজী আওয়াল আজমের সন্তান মাদক বিক্রেতা আশরাফুল আজম দিপু(৩৯); টিভি স্টেশনের রূপনগর এলাকার আহমদ নবীর সন্তান ইয়াবা ব্যবসায়ি মোবারক হোসেন জীবন।
অপর চার মাদকসেবি হলো; আব্দুল হালিম(৩২), মোরশেদ(২৩), আজিজুল হাকিম সাজু(২৪), তারেক(২০)। আটককৃতদের মধ্যে বিক্রেতা দুইজনের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।
তিনি জানান, তবলছড়ির দুদক কার্যালয় সংলগ্ন এলাকায় মাদকের আসর বসে; স্থানীয় সোর্সের কাছ থেকে এমন তথ্য পায় পুলিশ।
পরবর্তীতে রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় সোমবার দিবাগত রাত বারোটার সময় কোতয়ালী থানা পুলিশ উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
এসময় ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়িসহ আরো চার মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে, সোমবার বিকেলে ওয়ারেন্টভূক্ত একজন ও চুরির অভিযোগে আরো একজনসহ সর্বমোট ৮জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited