রাঙামাটিতে লংগদু’র নবীন শিক্ষার্থীদের বরণ করলো স্টুডেন্ট ফোরাম


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৭ পিএম, ২০২৫-০৯-০৮

রাঙামাটিতে লংগদু’র নবীন শিক্ষার্থীদের বরণ করলো স্টুডেন্ট ফোরাম

!!মেহেদী হাসান!!

রাঙামাটি জেলা সদরে অধ্যয়নরত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের লংগদু উপজেলার নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮/৯/২০২৫) বিকেল ৪ টায় রাঙামাটি মোটেল জর্জে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু স্টুডেন্টস ফোরাম, এর সভাপতি রেজাউল করিম,সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক নুরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফেরদৌস আলম, গুলশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু নাছির,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি এডভোকেট আলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন নিজেকে গড়ে তোলে, তেমনি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

নবীন বরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং অভিজ্ঞ শিক্ষার্থীদের পরামর্শ প্রদানসহ নানা আয়োজন ছিল। অনুষ্ঠানে আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।