নিজস্ব প্রতিবেদক | ১২:৫৯ এএম, ২০২৫-০৯-১১
খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রসহ ১২ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী ভুট্টোকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন সহ গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পানছড়ির কালানাল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মইনুল ইসলাম প্রকাশ ভুট্টো উপজেলার দমদম এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, বাড়ির পাশে ঘাস কেটে ফেরার পথে পূর্ব পরিচিত সাগর, সোহাগ, রাসেল ও মনির নামে চার জন মিলে ধারালো অস্ত্র দিয়ে ভুট্টোর ওপর হামলা চালায়। হামলাকারীরা ভুট্টোর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করার পর নাকে ও পায়ে কুপিয়ে জখম করেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদরে পাঠানোর পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন জানান, কি কারণে কারা ভুট্টোর ওপর হামলা করেছে তা এখনও নিশ্চিত নয়। তবে ভুট্টোর বিরুদ্ধে অস্ত্র সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১২ টি মামলা রয়েছে থানায়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited