১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টায় আটক


অহিদুল ইসলাম অভি    |    ০৮:১৬ পিএম, ২০২৫-০৯-২২

১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টায় আটক

মেহেদী হাসান

রাঙামাটির মানিকছড়িতে আলী আক্কাছ (৬০) নামের এক মুদি দোকানদারের বিরুদ্ধে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মানিকছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মোহাম্মদ সাঈদ (১২) ক্যারাম খেলতে গিয়ে দোকানদার আলী আক্কাছের দোকানে যায়। এ সময় তিনি কৌশলে সাঈদকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা চালান। ঘটনাটি ভিকটিমের তিন বন্ধু দোকানের ছিদ্র দিয়ে উঁকি মেরে প্রত্যক্ষ করে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আলী আক্কাছ পূর্বেও একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

২০২৪ সালের ১৭ আগস্ট রাত ৮টার দিকে তার দোকানে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন এবং পরে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।