জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেচ পাম্প মেশিন বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৮ পিএম, ২০২৫-০৯-২৫

জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেচ পাম্প মেশিন বিতরণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিনটি স্কীমের জন্য সেচ পাম্প মেশিন ও পাম্প হাউস বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জুরাছড়ি উপজেলায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অনিল বরণ চাকমা, ঠিকাদার মো. মনির হোসেন এবং উন্নয়ন বোর্ডের প্রতিনিধি অহিম চাকমা।

স্কীম সুবিধাভোগী ডেবাছড়া গ্রামের কৃষক লালবিহারী চাকমা বলেন, “প্রতিবছর সেচের জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও উন্নয়ন বোর্ড কৃষকদের পাশে থাকবে, এটাই প্রত্যাশা।”

কৃষকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।