নিজস্ব প্রতিবেদক | ০২:০২ এএম, ২০২৫-১০-০১
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনা। ওই ঘটনাকে কেন্দ্র করে সাত দিন ধরে চলা অবরোধের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক উত্তেজনা এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে। সেই সঙ্গে প্রাণ হারিয়েছেন তিনজন। অথচ মেডিকেল রিপোর্ট বলছে, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
মেডিকেলের ওই রিপোর্টের কপি আমারদের হাতে এসেছে। এতে স্বাক্ষর করেছেন ডা. জয়া চাকমা, ডা. মীর মোশাররফ হোসেন, ডা. নাহিদ আক্তার।
জেলা সদর হাসপাতালের এক তদন্ত কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চিকিৎসকদের গঠিত তিন সদস্যের কমিটি নির্ধারিত পরীক্ষার পর কোনো ধর্ষণের আলামত পাননি।
তবে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সরাসরি কিছু না বললেও জানান, আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, যা জেলা পুলিশ সুপারকে জমা দেয়া হবে। বিস্তারিত সেখান থেকে জানা যাবে।
গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার চেংগীলা এলাকায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা হয়। অভিযোগে বলা হয়, প্রাইভেট টিউশনের পর বাড়ি ফেরার পথে এক বা একাধিক ব্যক্তি কিশোরীকে মুখে চেতনানাশক প্রয়োগ করে নির্জন স্থানে নিয়ে যায় এবং নির্যাতন চালায়।
এই অভিযোগের পর থেকে পাহাড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় পাহাড়ি সংগঠন ইউপিডিএফ (মূল) এর কর্মীরা অবরোধে অংশ নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ায়।
এর আগে রোববার রাতেও গুইমারা এলাকায় ইউপিডিএফ সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনার পেছনে প্রতিবেশী রাষ্ট্র এবং উগ্রবাদী গোষ্ঠীর ইন্ধন রয়েছে। তারা পরিস্থিতিকে ঘোলাটে করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্প্রতি বেড়েছে। এসব গোষ্ঠী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ঢুকছে বলেও অভিযোগ রয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited