বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব


মেহেদী হাসান    |    ০৫:১৮ পিএম, ২০২৫-১০-০৭

বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব

মেহেদী হাসান

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে বিহার প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও দান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন

শুভেচ্ছা বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব মানুষকে আত্মশুদ্ধি, সহনশীলতা ও সংযমের শিক্ষা দেয়। এই মূল্যবোধগুলো সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙামাটির আইন-শৃঙ্খলা রক্ষায় এসব নীতি ও মানবিক মূল্যবোধ আমাদের অনুপ্রেরণা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা রিজিয়ন সদর দপ্তরের জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, পিএসসি, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক ভক্ত-শ্রদ্ধালু ধর্মীয় অনুষ্ঠান, দান ও প্রার্থনায় অংশ নেন।