আলমগীর মানিক | ১২:৫৫ এএম, ২০২০-১১-২৯
পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনের তুলনায় শনিবার হঠাৎ করেই ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ২৮ নভেম্বর (শনিবার) রাঙামাটির পিসিআর ল্যাবে ২১টি নমুনার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১টি। রাঙামাটি শহরে ৬ জন এবং কাপ্তাই উপজেলার রয়েছে ৫ জন। তিনি জানান চলতি মাসের ১৫ তারিখের তারিখের পর হতে রাঙামাটিতে করোনা সংক্রমণ বাড়ছে।
গত কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবার ৫ জন হলেও শনিবার ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১১ জনসহ রাঙামাটিতে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে হলেও মারা গেছে ১৫জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯৭০ জনের।
এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, নানামুখি প্রচার প্রচার সত্ত্বেও মানুষজন মাস্ক ব্যবহার করছে না। বিভিন্ন রোগের উপশম নিয়ে হাসপাতালে আসা রোগীরাসহ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জেলা সর্বত্র স্থানীয় লোকজনকে করোনা পরীক্ষা করার জন্য আহবান জানালেও এতে ৯০ শতাংশ মানুষজন করোনা পরীক্ষা করাতে আগ্রহী নয়। সকলে পরীক্ষা করালে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতোনা।
সামনে শীতের তীব্রতা বাড়ার সাথে আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে জানিয়ে ডাঃ শওকত আকবর বলেন,আত্মসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে শতভাগ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কোনো প্রকার উপশম দেখা দেওয়ার সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে বা রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন ডাঃ শওকত আকবর খান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited