আইয়ুব চৌধুরী | ০৮:০৩ পিএম, ২০২৫-১০-১৬
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রাঙামাটির রাজস্থলী উপজেলার দুটি সরকারি কলেজের ফলাফলে চরম ভরাডুবি ঘটেছে। পাশের হার এতটাই কম যে, অভিভাবক মহলে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা।
উপজেলার দুটি সরকারি কলেজ থেকে মোট ৩৩৫ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৩২ জন কৃতকার্য হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৯.৫৫ শতাংশ, যা শিক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজস্থলী সরকারি কলেজে তিনটি বিভাগে মোট ১২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে মাত্র ১০ জন—পাশের হার ১৪.৮৫ শতাংশ।
অন্যদিকে, বাঙ্গালহালিয়া সরকারি কলেজে তিনটি বিভাগে ১৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, কৃতকার্য হয় মাত্র ১৮ জন। এ কলেজের পাশের হার মাত্র ৯.১৮ শতাংশ।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবেই এমন বিপর্যয়কর ফলাফল হয়েছে।
অভিভাবকেরা বলেন, “সরকারি কলেজে ভর্তি হয়ে সন্তানরা ভালো শিক্ষা পাবে—এই আশায় ছিলাম। কিন্তু এমন ফলাফল অত্যন্ত হতাশাজনক।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited