চট্টগ্রামে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৪ পিএম, ২০২৫-১০-১৮

চট্টগ্রামে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর লিচুবাগান রেডিসন হলে সংগঠনের সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এস. এম. কাউসার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন ও আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল্লাহ আল হারুন, প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, নয়ন হোসেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি মো. ইলিয়াস আহমেদ, সম্পাদক নুরুল আফছার চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন, ডা. দ্বীন মোহাম্মদ, সাংবাদিক জগলুল হুদা ও এম. এ. কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, “দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম দীর্ঘদিন ধরে আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে।” তারা সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।