রুমায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১০ পিএম, ২০২৫-১০-২৫

রুমায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বান্দরবানের রুমা উপজেলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যিশুরাং ত্রিপুরা (৩৮) অবশেষে ধরা পড়েছেন পুলিশের হাতে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলার বলিবাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা রুমা উপজেলার ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার মানলা ত্রিপুরার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রুমা থানায় ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারায় একটি মামলা (মামলা নং ০২/০৫) দায়ের করা হয়। মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ ও জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল। আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে সে দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেফতারের পর পুলিশ তাকে বলিবাজার এলাকা থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, “পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”