কলাবুনিয়ায় বিজিবি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত


আলমগীর মানিক    |    ১০:১৯ পিএম, ২০২৫-১০-২৬

কলাবুনিয়ায় বিজিবি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানের বরকল উপজেলার কলাবুনিয়া বিজিবি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার কলাবুনিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কলাবুনিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। সভায় জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, পাহাড়ে গাছ কাটা নিষেধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধ, জাল টাকার বিষয়ে সতর্কতা, রাতের নৌকা চলাচল নিরুৎসাহিত করা, রামুছড়া এলাকায় রাতের মাছ ধরা বন্ধ রাখা, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা এবং অবৈধ সীমান্ত অতিক্রম বন্ধে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সভা শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।