জিয়া পরিবারের কারণে বাংলাদেশ টিকে আছে : দীপেন দেওয়ান


মাহাদি বিন সুলতান    |    ১১:২৭ পিএম, ২০২৫-১১-০১

জিয়া পরিবারের কারণে বাংলাদেশ টিকে আছে : দীপেন দেওয়ান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কাছে আমরা ঋণী। এই জিয়া পরিবারের কারণেই আজ বিএনপি টিকে আছে এবং বাংলাদেশ এখনো টিকে রয়েছে,” মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শনিবার (১ নভেম্বর) সকালে রাঙামাটি শহরের গ্র্যান্ড মাস্টার হোটেলের হলরুমে জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার পতন হলেও বিএনপি এখনো শত্রুমুক্ত হয়নি।

বিএনপির চারপাশে অনেক শত্রু রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির এত শত্রু কেন— কারণ বিএনপি দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, কারও কাছে মাথা নত করে না, আপস করে না। তাই বিএনপির শত্রু বেশি।”

সভায় বক্তারা বলেন, “বিগত বছরগুলোতে আমরা অফিসিয়ালি যত হয়রানির শিকার হয়েছি, তা কেবল জিয়া পরিষদ তথা বিএনপি পরিবারের সদস্য হওয়ায়।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান যদি ২৯৯ নং আসনে দলীয় মনোনয়ন পান, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্বাচনের মাধ্যমে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।”

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পনির, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. আবুল বাশার।
সভা সঞ্চালনা করেন রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।