তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূষণছড়ায় ইউনিয়ন ছাত্রদলের ক্যাম্পেইন


আলমগীর মানিক    |    ১১:৩৪ পিএম, ২০২৫-১১-০৮

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূষণছড়ায় ইউনিয়ন ছাত্রদলের ক্যাম্পেইন

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে এক কর্মসূচি পালন করা হয়েছে।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ভূষণছড়া ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা তারেক রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইসহাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন সিকদার সাহিন, এবং সদস্য শামিম ও হাসান।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি যুগান্তকারী কর্মসূচি যা ছাত্রসমাজকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ করবে। তারা আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন ও সংগঠিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।