মেহেদী হাসান | ১০:২৫ পিএম, ২০২৫-১১-০৯
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা—জনাব জহিরুল ইসলাম তালুকদার ও জনাব মোহাম্মদ উল্যাহ-এর র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পূর্বে এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক জেলাভিত্তিক পদ বিভাজনের আলোকে বিদ্যমান শূন্য পদের বিপরীতে তাঁদের এই পদোন্নতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন,
“এই পদোন্নতি আপনাদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং দায়িত্ব পালনে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited