গণতন্ত্র হত্যাকারি আ:লীগকে রাজপথে নামতে দেয়া হবেনা


মেহেদী হাসান    |    ১০:৫৮ পিএম, ২০২৫-১১-১২

গণতন্ত্র হত্যাকারি আ:লীগকে রাজপথে নামতে দেয়া হবেনা

রাঙামাটি, ১২ নভেম্বর সন্ধ্যায় বিএনপি জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্পে মিলিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) রাঙ্গামাটি জেলার সভাপতি পদপ্রার্থী অলি আহাদ বলেন, “আগামীকাল, ১৩ তারিখে, আওয়ামী লীগ নিজেই অচল হয়ে যাবে।”

তিনি দাবি করেন যে দেশের জনগণ এখন আওয়ামী লীগের দুঃশাসন ও একদলীয় রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

সমাবেশের সভাপতিত্ব করেন অলি আহাদ; সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম।

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অলি আহাদ আরও বলেন, “দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে; এখন জনগণ সেই হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুত।

আগামীকাল দেশের প্রতিটি অঞ্চলে জনগণের প্রতিরোধই প্রমাণ করবে যে আওয়ামী লীগ আর টিকবে না।”