রিজার্ভ বাজারে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ


সিয়াম    |    ০৩:০১ পিএম, ২০২৫-১১-১৩

রিজার্ভ বাজারে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ১নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার সকালে রিজার্ভ বাজার সিএনজি স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বাস স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক দিদারুল আলম, সদস্য সিকান্দার আলী, ছাত্রদলের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ওসমান, যুগ্ম আহবায়ক ফারুখুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ফজল, স্বেচ্ছাসেবক দলের নেতা গিয়াস, সদর থানা যুবদলের সদস্য হাবিব ও বাবু বড়ুয়া, ১নং ওয়ার্ড যুবদলের সদস্য জিকু ও মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মান্নান এবং ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, “দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”