পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


অহিদুল ইসলাম অভি    |    ১১:২০ পিএম, ২০২৫-১১-১৩

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে বাৎসরিক সমাপনী পরীক্ষা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী।

প্রধান অতিথি ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহ্বায়ক এবং চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দাশ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলালী, প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক টিটু সুলতান ও মো. ইরফান, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ, যুগ্ম সদস্য সচিব আমজাদ হোসেন মঞ্জু, সহ-অর্থ সম্পাদক মো. রাসেল এবং সদস্য মো. ইয়াছিন মীম ও মো. ফোরকান।