বিজিবির বিশেষ অভিযানে ৬০০ ঘনফুট অবৈধ গোলকাঠ জব্দ


ওমর ফারুক সুমন    |    ০৩:৪২ পিএম, ২০২৫-১১-১৪

বিজিবির বিশেষ অভিযানে ৬০০ ঘনফুট অবৈধ গোলকাঠ জব্দ

অভিনব কৌশলে বাঁশের ভেলার সঙ্গে ঝুলিয়ে কাচালং নদী দিয়ে কাঠ পাচারের সময় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ গোলকাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৫ টুকরো গোলকাঠ জব্দ করা হয়।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ২৭ বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এবং বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম।

বিজিবি জানায়, জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “অবৈধ কাঠ পাচার ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

সীমান্ত এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে বিজিবি।”