নিজস্ব প্রতিবেদক | ১১:৪৫ পিএম, ২০২৫-১১-১৬
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ঘাগড়া–চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গণবিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে ‘কাউখালীর শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ’।
রবিবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন শ্রেণি–পেশার শান্তিপ্রিয় পাহাড়ি জনগণ কাউখালী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে গিয়ে সমবেত হয়।
পরে সংগঠনের প্রতিনিধিরা ইউএনও’র মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে একটি লিখিত স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে সীমান্তবর্তী এলাকায় তৎপর সশস্ত্র উপজাতি গ্রুপটির বিরুদ্ধে জরুরি আইনগত ব্যবস্থা, জননিরাপত্তা জোরদার, এবং সন্ত্রাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
শান্তিপ্রিয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে গ্রুপটির তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited