স্বেচ্ছাসেবক দলের সাথে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা


মাহাদি বিন সুলতান    |    ১০:২৫ পিএম, ২০২৫-১১-১৭

স্বেচ্ছাসেবক দলের সাথে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি এবং ধানের শীষের পক্ষে করণীয় কার্যক্রম নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯নং আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রণেল দেওয়ান এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া।

রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু নাসের-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ–স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, রাঙামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. তৌহিদুল আলম মামুন, সদস্য সচিব ডেনিশ চাকমাসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।