মাহাদি বিন সুলতান | ১২:১৩ এএম, ২০২৫-১১-২১
রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির মৃত সদস্যদের পরিবারের নিকট মৃত্যু তহবিলের টাকা এবং নতুন সদস্যদের সদস্য পদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি–২৯৯ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির সহসভাপতি ও রাঙামাটি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, সহ–সাধারণ সম্পাদক মো. আলী আকবর, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রণেল দেওয়ান, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির উপদেষ্টা শামশুল আলম এবং রাঙামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরী।
সমিতির সহসভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের পরিবার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ২৯৯নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সদস্যরা।
পরে মৃত্যুবরণকারী ৪ জন অটোরিকশা শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে মোট নগদ ৪ লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি নতুন ৪ জন সদস্যকে সদস্য পদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “রাঙামাটির সিএনজি চালক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন।
পর্যটন শহরে সিএনজি চালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মাধ্যমেই পর্যটকরা এলাকার ভালো ধারণা পান।
আপনাদের কার্যক্রম আমার ভালো লেগেছে। ধানের শীষের প্রতীকে আমাকে নির্বাচিত করলে আপনাদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব।”
বক্তারা বলেন, রাঙামাটির অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতি আগে বিভিন্ন কারণে ঐক্যবদ্ধ ছিল না, তবে এখন চালকদের মধ্যে ঐক্য ফিরে এসেছে।
এলাকার সিএনজি ও চালকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে—তাই নতুন সিএনজি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি নীতিমালা তৈরির প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, সমিতির সদস্যদের ছেলে–মেয়েদের পড়ালেখায় যেন কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত।
মৃত্যু তহবিলের টাকা যদি আরও দ্রুত প্রদান করা যায়, তাহলে মৃত সদস্যদের পরিবার আরও উপকৃত হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited