নিজস্ব প্রতিবেদক | ০৯:১৪ পিএম, ২০২৫-১১-২২
রাঙামাটি: দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ হাতির চলাচলের “রেডজোন” এলাকায় সতর্কতা অবলম্বনে বড়-বড় সাইনবোর্ড স্থাপন করেছে।
শনিবার (২৩ নভেম্বর) কাপ্তাই রেঞ্জের উদ্যোগে এই সাইনবোর্ডগুলো হাতির করিডোর এলাকায় বসানো হয়।
কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, এক সপ্তাহ আগে কাপ্তাই থেকে আসামবস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে দুইজন উপজাতি বৃদ্ধা নারী নিহত হন এবং আরও চারজন আহত হন।
এই ঘটনায় সতর্কতা হিসেবে দক্ষিণ বন বিভাগের রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেন নিজ উদ্যোগে হাতির করিডোর ও রেডজোন এলাকায় পর্যটকসহ সকলের নিরাপদ চলাচলের জন্য বড় সাইনবোর্ড স্থাপন করেন।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, এই সাইনবোর্ডগুলো গুরুত্বপূর্ণ এলাকায় রাত কিংবা দিন যেকোনো সময়ে সচেতনতার বার্তা দেবে, যদি চালকরা সঠিকভাবে নজর দেন।
পাশাপাশি হাতি থেকে নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited