আলমগীর মানিক | ০৫:৫৬ পিএম, ২০২৫-১১-২৫
বাংলাদেশে নিযুক্ত মাননীয় অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার মি. ক্লিনটন পবকে-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন—ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রধান) জনাব সাঈদ হায়দার, প্রোগ্রাম ম্যানেজার (ডেভেলপমেন্ট কোঅপারেশন) জনাব ইমাম নাহিল, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার জনাব কাঞ্চন খীসা, এবং প্রোগ্রাম অফিসার জনাব হৃদিতা দেওয়ান।
সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর মহোদয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান। সংক্ষিপ্ত একান্ত আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর নিজে। তিনি প্রতিনিধি দলের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, দীর্ঘ পথ অতিক্রমের চিত্র, বর্তমান অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক পরিবেশ এবং চলমান প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরেন।
সভায় তিনি রিসার্চ ইনোভেশন সেন্টার (আরআইসি) ও ট্যুরিজম হাব নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করেন। চলতি অর্থবছরে গবেষণার জন্য রাবিপ্রবি’র বিভিন্ন গবেষণা প্রকল্পে ৩১.৭৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রম, কাপ্তাই লেককে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি গবেষণা, অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনার কথাও তিনি বিশেষভাবে উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি ও ট্রেনিং বেইজড শর্ট কোর্স চালুর বিষয়ে সক্রিয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন ভাইস-চ্যান্সেলর।
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং রাবিপ্রবিতে একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
সভায় ড. মোঃ মিজানুর রহমান তার অস্ট্রেলিয়ায় ভিজিটিং রিসার্চার হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।
সহকারী অধ্যাপক ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই জনাব খোকনেশ্বর ত্রিপুরা, ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, রিসার্চ, স্থানীয়দের আর্থিক উন্নয়ন প্রভৃতি বিষয়ে যৌথ প্রকল্পে অর্থায়নের আহবান জানান। আরআইএমসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন চীনে অস্ট্রেলিয়ার সাথে যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন।
অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার মি. ক্লিনটন পবকে রাবিপ্রবি কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগযোগ বৃদ্ধি ও কার্যকর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
অত্র অঞ্চলের ট্যুরিজম সেক্টর, সাংস্কৃতিক বৈচিত্র্য ও কৃষিভিত্তিক গবেষণা বিশেষ করে কাপ্তাই লেককে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য যৌথ গবেষণা করার আগ্রহ ব্যক্ত করেন।
তিনি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের মাধ্যমে রাবিপ্রবি শিক্ষকদের মাস্টার্স ও ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
রাবিপ্রবিতে কতজন শিক্ষার্থী পড়ছে, এ অঞ্চলের শিক্ষার্থীর হার, উচ্চশিক্ষায় কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে—এসব বিষয়েও খোঁজ নেন প্রতিনিধি দল।
দ্বিপাক্ষিক সভায় বিদেশী গবেষকদের পাহাড়ি অঞ্চলে সহজে গবেষণার সুযোগ নিশ্চিত করতে নিয়ম-নীতির ইতিবাচক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধি দল আইটি কোর্স, ভোকেশনাল ট্রেনিং, বিদেশী ভাষা শিক্ষা, কৃষি ও জলবায়ু গবেষণা এবং এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গবেষণা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভা শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় প্রতিনিধি দলকে নিয়ে রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করেন। ক্যাম্পাসের চলমান অবকাঠামোগত নির্মাণ কাজ, পরিবহনপুল, একাডেমিক বিল্ডিং, কেন্দ্রীয় লাইব্রেরি, গবেষণা কেন্দ্র (আরআইএমসি-আরআইসি) ও ক্যাফেটেরিয়া পরিদর্শন করা হয়। পাহাড়বেষ্টিত মনোরম ক্যাম্পাস দেখে মি. ক্লিনটন পবকে মুগ্ধতা প্রকাশ করেন এবং রাবিপ্রবির সাথে ভবিষ্যৎ যৌথ উদ্যোগে কাজ করার দৃঢ় আগ্রহ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় অনুষদের ডিন ড. রহিম উদ্দিন, ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই ও ছাত্র হল প্রভোস্ট জনাব খোকনেশ্বর ত্রিপুরা, ছাত্রী হল প্রভোস্ট জনাব সূচনা আখতার, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. সুপ্রিয় চাকমা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ মিজানুর রহমান, আরআইএমসি পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আবু তালেব, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার সেতু চাকমা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিথিলা তালুকদার, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ত্রিবেনী চাকমা, এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হানুল ইসলাম।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited