বরকলে ধানের শীষের গণসংযোগ ও মিছিল, বিএনপির পক্ষে গণজোয়ার


অহিদুল ইসলাম অভি    |    ০৮:৪৩ পিএম, ২০২৫-১১-২৯

বরকলে ধানের শীষের গণসংযোগ ও মিছিল, বিএনপির পক্ষে গণজোয়ার

রাঙামাটি জেলার বরকল উপজেলায় বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে শুক্রবার ২৮ নভেম্বর বিকাল চারটায় এই মিছিল শুরু হয়।

এরাবুনিয়া ও হরিনা বাজার থেকে দুটি বড় মিছিল শত শত নেতা–কর্মী ও সমর্থক নিয়ে ভুষনছড়া বাজারে একত্রিত হয়।

পরে ভুষনছড়া বাজার প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পুরো মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। তারা ২৯৯ নং আসনে ধানের শীষের প্রার্থীর জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা শুরুর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক। তিনি বলেন, “বিগত সতেরো বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচারী সরকার একদলীয় শাসনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রয়েছে।”
তিনি পাহাড়ি–বাঙালি সকলকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হালিম, মোঃ সুলতান আহমদ মন্ডল,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল,
উপজেলা যুবদলের আহ্বায়াক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিনখলিলুর রহমান,
ভুষনছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী,
জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিহাব উদ্দিন,
এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।