নিজস্ব প্রতিবেদক | ০৬:০০ পিএম, ২০২৫-১১-৩০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করনের দাবীতে রোববার রঙামাটি জেনারেল হাসপাতালে দুই ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
জেনারেল হাসপাতালে সামনে কর্মরত মেডিকেল টেকনোললিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালনকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি অনিমেষ সাহা, সাধারন সম্পাদক সুইট চাকমা, রুমি চাকমা, ইভানি চাকমা প্রমুখ।
দুই ঘন্টা কর্মবিরতি পালনকালে হাসপাতালে যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এর আগেই দাবীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিষ্টরা স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি একটি “টিম ওয়ার্ক" যার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তবে এ পেশায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত ও এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বরং অবহেলিত করে রাখা হয়েছে বছরের পর বছর।
অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ, সমশিক্ষাগত যোগ্যতা থাকা স্বত্ত্বেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবীটি আজও বাস্দবায়িত হয়নি।
স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই পেশার পথচলা শুরু হলেও ১৯৮৯ সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবিদের ১০ম গ্রেড দাবীটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু বাস্তবায়নের দৃশ্যমান কোন পদক্ষেপ গৃহীত হয়নি।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা না হলেও আগামী ৩ ডিসেম্বর অর্ধ দিবস ও ৪ ডিসেম্বর পূর্ন দিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষনা দেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited