রাজস্থলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া


আইয়ুব চৌধুরী    |    ১০:০৫ পিএম, ২০২৫-১১-৩০

রাজস্থলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য রাঙামাটির রাজস্থলীতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি চথোয়াইপ্রু মারমা ও ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল হামিদসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বেগম খালেদা জিয়া একজন অবিস্মরণীয় ও অনুপ্রেরণাদায়ী নেত্রী। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা।