কাপ্তাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৬ পিএম, ২০২৫-১২-০১

কাপ্তাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কাপ্তাই ৬নং ওয়ার্ড বিএনপি ও উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদকের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর ও মাগরিব জাকির হোসেন মিল ও বিএফআইডিসি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তারিক উল্লাহ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক সাইজ উদ্দিন ও বিএনপি নেতা ছিদ্দিকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাইফী।