অহিদুল ইসলাম অভি | ০২:০৯ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটি শহরের আসামবস্তীস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি বলেন, “সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষায় নয়, জনগণের সংকটে পাশে দাঁড়ানোকে দায়িত্ব হিসেবে গণ্য করে।
শীতের শুরুতেই অসহায় ধর্মীয় সেবাদাতাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের প্রধান পুরোহিত রানদীর চক্রবর্তী, রাঙামাটি পুরোহিত কল্যাণ কমিটির সভাপতি নির্মল চক্রবর্তী, শ্রী শ্রী কৈবল্যকুঞ্জ (রাম ঠাকুর) মন্দিরের সাধারণ সম্পাদক বাবলা মিত্র, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পরিমল মণ্ডল ও অনিক মজুমদারসহ অন্যান্য অতিথিরা।
শীতবস্ত্র গ্রহণ করতে আসা পুরোহিত–সেবাইতরা জানান, শীতের আগমুহূর্তে এ সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি ও আশীর্বাদস্বরূপ।
স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ শুধু সহায়তাই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
রাঙামাটির বিভিন্ন মন্দির-সংলগ্ন এলাকার মানুষও সেনাবাহিনীর এই কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited