খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ


আলমগীর মানিক    |    ০৩:৫৪ পিএম, ২০২৫-১২-০২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি শহরের ৬ নং ওয়ার্ডের ভেদভেদি নতুন পাড়ায় অবস্থিত বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে এ শীতবস্ত্র বিতরণ করেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক হেলিম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আদনান রাসেল, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, রাঙামাটি পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম তারা, রাঙামাটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নিশাদ ইসলাম মিলন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল এবং রাঙামাটি পৌর সাইবার দলের সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস।

শীতবস্ত্র পেয়ে এতিম শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।