আলমগীর মানিক | ০৬:১৭ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার রিজাব বাজার মহসিন কলোনী–জুলিক্কারের পাহাড় ব্রিজ সংলগ্ন স্থানে ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় এ উঠান বৈঠক শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু নাসির।
বৈঠকটি সঞ্চালনা করেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ–সম্পাদক ও সাবেক জেলা বিএনপি সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–উপজাতি বিষয়ক সম্পাদক, কর্ণেল (অব.) মনীষ দেওয়ান।
বক্তারা বলেন, রাঙামাটির মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি মাঠে থাকবে।
স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় বৈঠক থেকে।
এছাড়া সমর্থকদের মাঝে নির্বাচনী প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করা হয়।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited