নাজিম আল হাসান | ০২:৫৩ পিএম, ২০২৫-১২-০৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার নেতৃত্বে রাঙামাটিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিটি বনরূপা সমতাঘাট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকার সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হাতবিলি বিতরণ ও স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা তুলে ধরেন।
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিত্তরঞ্জন চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য নার্গিস আক্তার, হালিমা আক্তার, শিবু বড়ুয়া, সুরেশ চাকমা, সাইমুন ইসলাম, পারভিন আক্তারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, গণতন্ত্র রক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার এবং পাহাড়–সমতলের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে বিজয়ী করা জরুরি।
তারা আরও জানান, এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জুই চাকমা বলেন, “রাঙামাটির মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা, বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পাহাড় ও সমতলের মানুষ সমান অধিকার পাবে।
শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই আসনের জনগণ আমাকে নির্বাচিত করলে পাহাড়ি অঞ্চলের সমস্যা, ভূমির অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে সংসদে জোরালো দাবি জানাব।
দুর্নীতি ও লুটপাটের রাজনীতি বন্ধ করে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”
নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, “ভয় নয়, লোভ নয়—জনগণের ভালোবাসা ও সমর্থনই হবে আমাদের শক্তি।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited