মোহাম্মদ শামীম এসআই পদে পদোন্নতিপ্রাপ্ত


মেহেদী হাসান    |    ০৬:৪৬ পিএম, ২০২৫-১২-০৬

মোহাম্মদ শামীম এসআই পদে পদোন্নতিপ্রাপ্ত

০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রাঙামাটি—রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া পুলিশের এক সদস্যকে এ ব্যাজ পরানো হয়।

পদোন্নতি পাওয়া মোহাম্মদ শামীম (এএসআই–নিরস্ত্র)-কে নবনিয়ুক্ত এসআই (নিরস্ত্র) পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি দায়িত্ব আরও বৃদ্ধি করে।

দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজে মনোনিবেশ করার নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাঙামাটি পার্বত্য জেলা।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সেবা আরও উন্নত করতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।