গোলামুর রহমান-লংগদু | ০৯:৪০ পিএম, ২০২৫-১২-০৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক রাঙামাটির লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সচিব রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির ERRD প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং এসব কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, লংগদু থানার অফিসার ইনচার্জ, ৪নং বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশর, উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা–কর্মচারী।
উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক বিদ্যালয়ের জন্য একটি বাউন্ডারি ওয়াল এবং একটি ছাত্রাবাসের প্রয়োজনীয়তার বিষয়টি সচিবের সামনে উপস্থাপন করেন।
সচিব আব্দুল খালেক এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ঔষধি বৃক্ষ—নিম গাছের চারা রোপণ করেন সচিব।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited