মোবাইল অ্যাপ বিষয়ে নানিয়ারচরে কৃষক প্রশিক্ষণ


মাহাদি বিন সুলতান    |    ০৯:২৩ পিএম, ২০২৫-১২-০৮

মোবাইল অ্যাপ বিষয়ে নানিয়ারচরে কৃষক প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে নানিয়ারচরে খামারি মোবাইল অ্যাপ ব্যবহারের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এম. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে কৃষি খামার পরিচালনাকারী খামারিদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবিত মোবাইল অ্যাপ ব্যবহারের বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে জমি নির্ধারণ, সুষম সার ব্যবহার, আধুনিক কৃষি খামার পরিচালনা এবং কৃষির সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন অতিথিরা।

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী প্রোগ্রামার নূরে আলম উজ্জ্বল, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।