আলমগীর মানিক | ০৭:০৬ পিএম, ২০২৫-১২-০৯
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার আহ্বান জানান।
এছাড়া তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুক্ত থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান। ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।
আগামী বছরের মধ্য ডিসেম্বরে ক্রীড়া সপ্তাহ ঘোষণা করা হয়েছে, যা সময়ে শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
উল্লেখ্য, বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ইভেন্ট হলো: ১০০ মি., ২০০ মি. ও ৪০০ মি. দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, লং জাম্প, দাবা, লুডু, ক্যারম, ব্যাডমিন্টন ও মিউজিক চেয়ার। সকালে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited