অ্যাডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে গণসংযোগ ও পথসভা


মেহেদী হাসান    |    ০১:৩৯ পিএম, ২০২৫-১২-১০

অ্যাডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে গণসংযোগ ও পথসভা

রাঙামাটির বনরূপা সমতাঘাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি–২৯৯ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় সমতাঘাট থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়ে বনরূপা কাঁচা বাজার প্রদক্ষিণের মাধ্যমে সকাল ৯টায় শেষ হয়।

গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। কর্মসূচিটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোখতার আহম্মদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আবদুস সালাম, রাঙামাটি পৌর আমীর মাঈনুদ্দীন, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা সূরা সদস্য এডভোকেট রাহমাতুল্লাহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পথসভায় এডভোকেট মোখতার আহম্মদ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ি অঞ্চলের ন্যায্য অধিকার বাস্তবায়নে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকবে।”

নেতৃবৃন্দ জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এবং সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দিতেই এই গণসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

গণসংযোগকে ঘিরে সমতাঘাট ও কুতুকছড়ি এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।