ওমর ফারুক সুমন | ০৩:২৯ পিএম, ২০২৫-১২-১০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ডারগার্ড পাবলিক স্কুল মাঠে এ চিকিৎসা সহায়তা প্রদান করে বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)–এর দিকনির্দেশনায় চিকিৎসা সেবা পরিচালনা করেন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা।
এ সময় জোন কমান্ডার নিজে সরেজমিনে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
চিকিৎসা সেবা কার্যক্রমে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিও এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় শতাধিক দরিদ্র পরিবার এ চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited