নানিয়ারচরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ কার্যক্রম চলছে


মাহাদি বিন সুলতান    |    ০৩:৩৯ পিএম, ২০২৫-১২-১০

নানিয়ারচরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ কার্যক্রম চলছে

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সেবা সপ্তাহ কার্যক্রম চলমান রয়েছে।

৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। এবারের সেবা সপ্তাহ উদযাপনের প্রতিপাদ্য হলো “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার”।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সেবা সপ্তাহ উপলক্ষে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, সাধারণ রোগীদের সেবা, কিশোর-কিশোরী সেবা ও পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদি পদ্ধতি সেবা কার্যক্রম পরিদর্শন করা হয়।

সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার ৪টি ইউনিয়নে উঠান বৈঠক, স্যাটেলাইট ক্লিনিক সেবা এবং ইমপ্লান্ট পদ্ধতি সহ অন্যান্য সেবা প্রদান করা হয়।

এই কার্যক্রমে ১২০ জন বিভিন্ন বয়সের কিশোর-কিশোরী ও গর্ভবতী নারী সেবা গ্রহণ করেন।

এসময় উপজেলা মেডিক্যাল অফিসার (এমসিএইচএফপি) ডা. রবিন ভট্টাচার্য, নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, পরিবার কল্যাণ পরিদর্শীকা রিপু দে ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।