নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৯ পিএম, ২০২৫-১২-১২
রাঙামাটি জেলার মাছ, বাঁশ, গাছসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার এলাকায় নবনির্মিত একটি আইস প্লান্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “রাঙামাটি ও কাপ্তাই থেকে বিভিন্ন জেলায় মাছ পরিবহনের ক্ষেত্রে বরফ অপরিহার্য। এই আইস প্লান্ট উদ্বোধনের মাধ্যমে মৎস্য ব্যবসায়ীরা এখন আরও নিরাপদভাবে ও দ্রুততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।”
বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাপ্তাই আইস প্লান্টের পরিচালক মো. আবু বক্কর ছিদ্দিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক মো. ইমতিয়াজ সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. শাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক নবী হোসেন।
আয়োজনে সকালে দোয়া মাহফিল ও কুরআন খতমের আয়োজন করা হয়।
পরে প্রধান অতিথি সুইচ টিপে আইস প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে কাপ্তাইয়ের মৎস্য ব্যবসায়ীসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited