নিজস্ব প্রতিবেদক | ০৭:১২ পিএম, ২০২৫-১২-১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ড. ইউনূস সরকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা বলেন, “শত দমন-পীড়ন, নানামুখী উস্কানি ও বহুমুখী চাপের মধ্যেও ইউপিডিএফ ২৭ বছর ধরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সংগ্রামের পথেই পার্বত্য চট্টগ্রামের ন্যায্য অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছে।”
তিনি জানান, একটি গণতান্ত্রিক দল হিসেবে ইউপিডিএফ ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে এবং একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেও প্রস্তুত।
প্রসিত বিকাশ খীসা বলেন, জাতিসত্তার সংকটাপন্ন অস্তিত্ব রক্ষা এবং পার্বত্যাঞ্চলের পশ্চাদপদ পাহাড়ি জনগোষ্ঠীর দাবি-দাওয়া জাতীয় সংসদে যথাযথভাবে তুলে ধরতে সংরক্ষিত পাহাড়ি আসনের দাবি দীর্ঘদিনের।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন আসনে কোনো পাহাড়ি কিংবা অপাহাড়ি প্রার্থী না দিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সকল জাতীয় রাজনৈতিক দলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে পাহাড়ি জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ইউপিডিএফ-এর এই আহ্বানে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজকে সমর্থন দেওয়ার অনুরোধ জানাই।
এছাড়াও, আগামি ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো জাতীয় রাজনৈতিক দলের সাথে জোট বা সমঝোতায় না যাওয়ার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রামভিত্তিক দলগুলোর প্রতি।
পার্বত্য চট্টগ্রামে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইউপিডিএফ সভাপতি অভিযোগ করেন, “পাহাড়ে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়নি।”
সন্ত্রাস দমনের নামে পাহাড়ি গ্রামগুলোতে সামরিক অভিযান, বাড়িঘরে তল্লাশি, স্কুল ও বিহার দখল, নিরীহ মানুষকে হয়রানি ও আটক করার মতো কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে বিপর্যস্ত করছে বলে তিনি মন্তব্য করেন।
প্রসিত বিকাশ খীসা বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচনের পরিবেশ চাইলে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং পাহাড়ে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠন করতে হবে।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited