গোলামুর রহমান-লংগদু | ০৪:৪০ পিএম, ২০২৫-১২-১৪
রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁন মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পদে বহালের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আটারকছড়া ইউনিয়নের তিন ব্রিজ বটতলা এলাকায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁন মিয়া মেম্বারের একটি আপত্তিকর অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি প্রকাশের পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় জেলা বিএনপির নির্দেশে উপজেলা বিএনপি ১২ অক্টোবর ২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁন মিয়ার সকল দলীয় পদ ও দায়িত্ব স্থগিত করে।
তারা আরও বলেন, ওই সিদ্ধান্তের ফলে এলাকায় উত্তেজনা প্রশমিত হয় এবং জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্তু পরবর্তীতে ৫ ডিসেম্বর অভিযোগ প্রমাণিত হয়নি—এমন যুক্তিতে উপজেলা বিএনপি হঠাৎ করে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় সভাপতির দায়িত্ব ফিরিয়ে দেয়। এ সিদ্ধান্তে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৯ ডিসেম্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে উপজেলা নেতৃবৃন্দের কাছে চাঁন মিয়াকে পুনরায় পদে না রাখার আবেদন জানানো হয়েছিল।
কিন্তু সেই আবেদন উপেক্ষা করেই তাকে আবার সভাপতি করা হয়, যা দল ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁন মিয়াকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা দাবি করেন, তাকে এ পদে বহাল রাখা হলে আসন্ন জাতীয় নির্বাচনে আটারকছড়া ইউনিয়নে বিএনপির ভোট ক্ষতিগ্রস্ত হবে।
ইতোমধ্যে এলাকায় পথসভা করতে গেলে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা দল নিয়ে বিরূপ মন্তব্য করছেন বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ধরনের বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে তারা সভাপতি হিসেবে মেনে নিতে প্রস্তুত নন এবং দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন (মকুল)। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited