আইয়ুব চৌধুরী | ০৫:০২ পিএম, ২০২৫-১২-১৪
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে পাকিস্তানি সেনারা এবং তাদের এদেশীয় দোসররা—রাজাকার, আলবদর ও আলশামস—বাংলার মেধাবী সন্তানদের নৃশংসভাবে হত্যা করেছিল।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনীর সুপরিকল্পিত নীলনকশা অনুযায়ী দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা হত্যার শিকার হয়েছিলেন। পরাজয় আসন্ন দেখে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য এই বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার সভায় বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়।”
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী বলেন, “বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী শক্তির সবচেয়ে নৃশংস ষড়যন্ত্র, যা ইতিহাসে চিরকাল কলঙ্ক হিসেবে থাকবে।”
এছাড়া রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নওশাদ খান, রাজস্থলী থানার ওসি খালেদ হেসেন, নির্বাচন কর্মকর্তা অণিক বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited