রাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত


আলমগীর মানিক    |    ০৮:২৫ পিএম, ২০২৫-১২-১৪

রাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।

শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠান শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী।

উক্ত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়া তিনি শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে প্রবহমান রাখার জন্য নতুন সম্ভাবনাময় বাংলাদেশে সুষ্ঠু ধারার বুদ্ধিবৃত্তিক চর্চা ও গবেষণার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জুনাইদ কবির সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।