আইয়ুব চৌধুরী | ০৯:৩৯ পিএম, ২০২৫-১২-১৬
বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বাঙ্গালহালিয়া বাজারের পূর্ব, উত্তর ও দক্ষিণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুইঅং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অরুন সেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited