নিজস্ব প্রতিবেদক | ১০:৪৮ পিএম, ২০২৫-১২-১৭
রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল অভিযানে মোট ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
সাইবার অপরাধ প্রতিরোধে গঠিত রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল শুধু হারানো মোবাইল ফোন উদ্ধারেই নয়, বরং সাইবার অপরাধ দমন ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ সেলটি অদ্যাবধি মোট ৫৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য পুলিশ সুপার মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited