লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক


গোলামুর রহমান-লংগদু    |    ০১:৫২ পিএম, ২০২৫-১২-১৮

লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক

দেশের চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লংগদু সদর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তিনি লংগদু উপজেলার আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন উপজেলা পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

থানা সূত্রে জানা যায়, লংগদু থানা পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ পরিচালনা করে লংগদু উপজেলার তিনটিলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

তার বিরুদ্ধে লংগদু থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সন্তোষ চৌধুরীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযান চলমান থাকবে।

এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”