আলমগীর মানিক | ০২:০১ পিএম, ২০২৫-১২-২০
আলমগীর মানিক
রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত উদ্দিন (২৬)। তিনি পুরান ঢাকার দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের নাজিরাবাজার এলাকার বাসিন্দা ওয়াসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বন্ধুদের সঙ্গে রাঙামাটিতে পৌঁছান ইফরাত উদ্দিন। পরে বোটযোগে আগে থেকেই বুকিং দেওয়া সদর উপজেলাধীন বালুখালী এলাকার স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামের একটি রিসোর্টে যান তারা। সেখানে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সঙ্গে কাপ্তাই লেকে কায়াকিং করতে নামেন।
কায়াকিংয়ের সময় অন্য সবাই শরীরে লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন লাইফ জ্যাকেট পরেননি। একপর্যায়ে কায়াকিং করতে করতে ইফরাতের বহনকারী বোটটি ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে সকাল সোয়া ১০টার দিকে কাপ্তাই হ্রদ থেকে ইফরাত উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সংশ্লিষ্টরা পর্যটকদের জন্য নৌভ্রমণ ও জলক্রীড়ার সময় লাইফ জ্যাকেট পরিধানসহ নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দিয়েছেন। দুর্ঘটনা এড়াতে সচেতনতা ও নিরাপত্তাই যে জীবন রক্ষার প্রধান উপায়—এ ঘটনা আবারও তারই করুণ প্রমাণ দিল।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited