আলমগীর মানিক | ০৬:৪৫ পিএম, ২০২৫-১২-২৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরকালে এই আমন্ত্রণ জানানো হয়।
গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলটি চীন সফরে যায়। সফরকালে তারা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।
এসব বৈঠকে চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং উপস্থিত ছিলেন।
বৈঠকের একপর্যায়ে সিপিসির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়।
চীন সফরে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা এই আমন্ত্রণকে ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও ভূরাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন।
তাদের মতে, এটি কেবল একটি কৌশলগত পদক্ষেপ নয়; বরং বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার করতে চীনের আগ্রহের প্রতিফলন।
প্রতিনিধি দলের নেতারা মনে করছেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চীন তাদের অবস্থান পুনর্গঠন করছে।
বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের আগে চীন তার ভূরাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল।
তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর চীন এখন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে।
পাশাপাশি অন্যান্য দলগুলোর সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে তৎপরতা দেখা যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চীন যেকোনো দেশে নিজেদের স্বার্থে গভীরভাবে সম্পৃক্ত হতে চায়।
উদাহরণ হিসেবে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের কথা উল্লেখ করেন, যেখানে চীন প্রায় সব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
তার ভাষায়, উদ্দেশ্য একটাই—যেই ক্ষমতার কেন্দ্রে থাকুক না কেন, চীনের যোগাযোগ ও স্বার্থ যেন অক্ষুণ্ন থাকে।
ওই কর্মকর্তা আরও জানান, একই কৌশলের অংশ হিসেবে গত ৫ আগস্টের পর চীন বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। এতে করে ভবিষ্যতে যেই দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন,
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited